Logo

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১৫:৩৪
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫
ছবি: সংগৃহীত

প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা ও হামলা চলছেই। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। হামলার পরে ইরানও পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণ চালায়, যার মধ্যে রয়েছে ইসরায়েলের বিভিন্ন অংশ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও দূতাবাসে আঘাত।

বিজ্ঞাপন

গত নয়দিনে সংঘটিত এই সংঘাতে ইরানে ১ হাজার ২৫৫ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছেন। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরা নিউজকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় এক হাজার ২৫৫ এবং আহতের সংখ্যা ১২ হাজারের বেশি।

নিহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছর পর্যন্ত। তাদের মধ্যে প্রায় ২০০ জন নারী রয়েছেন। মিনাব প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এছাড়া, ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD