Logo

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থন’ জানালেন পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১৯:২৫
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থন’ জানালেন পুতিন
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার (৯ মার্চ) পাঠানো এক বার্তায় তিনি তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মোজতাবা খামেনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

বার্তায় পুতিন বলেন, তেহরানের প্রতি দৃঢ় সমর্থন ও ইরানি জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান তিনি। রাশিয়া অতীতেও ইরানের নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এমন এক সময়ে নতুন দায়িত্ব গ্রহণ করা হয়েছে যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া সাহস ও দৃঢ়তার বড় পরীক্ষা।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD