Logo

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৩, ২৪:২৮
ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। রবিনার (২২ অক্টোবর) নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না যেতেই আজ সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারীয় রাজ্য  মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD