Logo

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ২২:১৬
যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ওই ৩ শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন।  শনিবার (২৫ নভেম্বর) ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে তাদেরন গুলি করা হয়। 

সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্রের ভার্মন্টে গুলিবিদ্ধ ৩ ফিলিস্তিনি ছাত্রের পরিবার এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। গুলিবিদ্ধ ওই ৩ শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

বিজ্ঞাপন

বার্লিংটন পুলিশ জানায়, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবিসি বলছে, “হামলার ঘটনার পর কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করছেন। তারা বলছেন, হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD