Logo

জাতিসংঘের হেলিকপ্টার আটক করল আল-শাবাব

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৪, ২২:৪৯
জাতিসংঘের হেলিকপ্টার আটক করল আল-শাবাব
ছবি: সংগৃহীত

জানা যায়, সশস্ত্র গোষ্ঠীটিরদখলে থাকা অঞ্চলে অবতরণ করার পর হেলিকপ্টারটি দখলে নিয়েছে তারা।

বিজ্ঞাপন

জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। হেলিকপ্টারটির আরোহী ৮ যাত্রী ও ক্রুকেও আটক করা হয়। 

জানা যায়, সশস্ত্র গোষ্ঠীটিরদখলে থাকা অঞ্চলে অবতরণ করার পর হেলিকপ্টারটি দখলে নিয়েছে তারা।

বিজ্ঞাপন

বিভিন্ন অন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সোমালিয়ায় জাতিসংঘের মিশন দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি জাতিসংঘ। তবে সংস্থাটি বলেছে, ‘এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্তাসংস্থা এএফপি জানায়, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। এর অরোহীরা তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বা সেখানে কতজন আছেন তার সঠিক সংখ্যাও উল্লেখ করা হয়নি। এতে এক যাত্রী নিহত ও দু’জন পালিয়ে যায় বলে জানা গেছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD