Logo

কাশ্মিরে জঙ্গি হামলা, সৌদি থেকে তড়িঘড়ি করে ভারতে ফিরলেন মোদি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৫, ২২:০৪
কাশ্মিরে জঙ্গি হামলা, সৌদি থেকে তড়িঘড়ি করে ভারতে ফিরলেন মোদি
ছবি: সংগৃহীত

কাশ্মিরে জঙ্গি হামলা, সৌদি থেকে তড়িঘড়ি করে ভারতে ফিরলেন মোদি

বিজ্ঞাপন

ভারতের শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এই উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগামে এ হামলা হয়। ঘটনায় পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটির খবর , ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। 

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, “কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।”

বিজ্ঞাপন

এদিকে দেশে ফিরে মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মোদির সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন: “কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।”

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD