Logo

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ০৯:৫০
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
ছবি: সংগৃহীত

এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের লটারি জিতেছেন। বিজয়ী মোহাম্মদ নাসের আবুধাবির শিল্পনগরী মুসাফফাহর ১৩নং ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি বিল্ডিং ম্যাটেরিয়ালস শপে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। তিনি ও তার ১০ বন্ধু মিলে জুন মাসের বিগ টিকিট কিনেছিলেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) আবুধাবি ডিউটি ফ্রির লাইভ র‍্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

র‍্যাফেল ড্রয়ে জ্যাকপট বিজয়ী নির্বাচিত হয় মোহাম্মদ নাসেরের টিকিট। এই পুরস্কারের আর্থিক মূল্য ২৫ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল দাহেরি ২০ মিলিয়ন বা ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছিলেন। এবারের ২৭৬তম ই-ড্রয়ে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জিতেছেন।

বিজ্ঞাপন

বিগ টিকিট বিজয়ী মোহাম্মদ নাসের ১২ বছর ধরে তার বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছেন। জয়ের পর বিগ টিকিটের সঞ্চালক রিচার্ড ও বুশরার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আজ আমার স্বপ্ন পূরণ হলো। আমার সারা শরীর কাঁপছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনে কী ঘটে গেছে।’

বিজ্ঞাপন

বিগ টিকিটের ১০ বন্ধুর মধ্যে আরেকজন হলেন মোহাম্মদ সরোয়ার। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল। বর্তমানে তিনি চট্টগ্রামের মুরাদপুরে থাকেন। বিজয়ীদের কেউ কেউ দেশের বা আমিরাতের মূলধারার মিডিয়ায় নিজেদের ছবি বা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। জানা গেছে, লটারির একটা অংশের টাকা দিয়ে মোহাম্মদ নাসের নিজ গ্রামে বাড়ি করবেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD