Logo

ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কার্যালয়ে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:১০
ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কার্যালয়ে আগুন
ছবি: সংগৃহীত

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর সানেপায় অবস্থিত ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও বিভিন্ন দলের কার্যালয়ে হামলা চালায়। এ সময় রাজধানীসহ একাধিক এলাকায় পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ললিতপুরে দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঁসেপাটিতে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়া সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বাড়িতে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। অন্যদিকে প্রধান বিরোধী দল সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD