Logo

দিল্লিতে শীতের আগমনী বার্তা, মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬, ২২:২০
দিল্লিতে শীতের আগমনী বার্তা, মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে রাতভর বৃষ্টির পর তাপমাত্রা কমে চলতি মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রোববার (২৫ অক্টোবর) শহরটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এ তাপমাত্রা মৌসুমের গড়ের তুলনায় শূন্য দশমিক ২ ডিগ্রি কম।

বিজ্ঞাপন

বৃষ্টির প্রভাবে দিল্লির বায়ুমানেও কিছুটা উন্নতি দেখা গেছে। ‘সমীর’ অ্যাপের তথ্য অনুযায়ী, রোববার শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৩, যা ‘মাঝারি’ পর্যায়ের অন্তর্ভুক্ত। এর আগে সকাল ৯টায় একিউআই রেকর্ড করা হয়েছিল ১৬৭।

তবে বায়ুদূষণের পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। দিল্লির ৫৪টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১১টিতে দূষণের মাত্রা ছিল ‘খারাপ’ পর্যায়ে। এর মধ্যে আইআইটি দিল্লি এলাকায় সর্বোচ্চ ২৪৫ একিউআই রেকর্ড করা হয়। আলিপুরে এই সূচক ছিল ২৩৩।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দিল্লির বায়ুমান মাঝারি পর্যায়ে থাকতে পারে। তবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বায়ুদূষণ বেড়ে পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

দিল্লির বিভিন্ন এলাকায় তাপমাত্রা

রোববার দিল্লির বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রার ভিন্নতা দেখা গেছে। পালামে ১৬ দশমিক ৭ ডিগ্রি, লোধি রোডে ১৬ দশমিক ৪ ডিগ্রি, রিজ এলাকায় ১৬ দশমিক ২ ডিগ্রি এবং আয়ানগরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রিজ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবচেয়ে কম।

বিজ্ঞাপন

অন্যদিকে, পালামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোডে ৩১ ডিগ্রি, রিজ এলাকায় ৩১ দশমিক ৪ ডিগ্রি এবং আয়ানগরে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে এগিয়ে ছিল রিজ এলাকা।

রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে চলতি মাসে শহরটির মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩ মিলিমিটারে। এদিকে, বিকেল সাড়ে ৫টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

গত বছরও অক্টোবরের শেষ দিকে দিল্লিতে তাপমাত্রা একই রকম নিম্নমুখী হয়েছিল। ২০২৫ সালের ২৪ অক্টোবর শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২৫ অক্টোবর তা কমে দাঁড়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD