Logo

ইতালিতে বোরকা ও নিকাব নিষিদ্ধের পথে হাঁটছে ইতালি!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ১৫:২৫
ইতালিতে বোরকা ও নিকাব নিষিদ্ধের পথে হাঁটছে ইতালি!
ছবি: সংগৃহীত

ইতালির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’ মুসলিম নারীদের জন্য বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দল বিলটি সংসদে উত্থাপন করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত এই আইন পাশ হলে, দোকান, স্কুল, অফিসসহ সকল পাবলিক জায়গায় মুখ পুরোপুরি ঢাকা পোশাক পরা বন্ধ করা হবে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা হবে ৩০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা।

আইন প্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো বলেছেন, ধর্মীয় স্বাধীনতা সবার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি অবশ্যই সংবিধান ও রাষ্ট্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পালন করতে হবে।

বিজ্ঞাপন

দলের অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি উল্লেখ করেছেন, বিলের মূল উদ্দেশ্য হলো মসজিদ ও ধর্মীয় তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা এবং বিদেশি তহবিলের উৎস প্রকাশ বাধ্যতামূলক করা। পাশাপাশি, মুখ ঢেকে রাখার পোশাকও নিষিদ্ধ করা হবে।

বোরকা হলো এমন পোশাক যা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে রাখে, আর নিকাব চোখের চারপাশ খোলা রেখে মুখ ঢেকে রাখে। ইউরোপের অন্যান্য দেশেও নিরাপত্তা ও সামাজিক সংহতির কারণে এই ধরনের পোশাকের ওপর নিষেধাজ্ঞা আছে।

বিজ্ঞাপন

যদিও সরকার এটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ রোধ’ হিসেবে দেখাচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছেন, এটি ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন বিতর্ক তৈরি করতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD