Logo

ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১১:২৫
ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
ছবি: সংগৃহীত

ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, সম্ভাব্য হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

আইডিএফ আরও জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়েছে ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড। একই সময়ে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শোনা গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সামরিক বাহিনী।

এর পাল্টা হিসেবে বুধবার ভোরে ইরানের ভেতরে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। পাশাপাশি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের অভ্যন্তরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে চাপ সৃষ্টির চেষ্টা করছে ইরান।

বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের নিরাপত্তায় মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD