Logo

ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১১:৪০
ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর গত চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতের সংখ্যা ১ হাজার ৯৭ জন, যার মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ শিশু রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত দফা বোমাবর্ষণ করেছে। হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন

হারানা আরও জানায়, নিহত ও আহতদের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে বিপুল তথ্য আসছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।

সূত্র: বিবিসি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD