Logo

সৌদি আরবে ৪ মাত্রার ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৩
সৌদি আরবে ৪ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ৪ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি রাত ১টা ১১ মিনিটে সংঘটিত হয় এবং মাটির ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানিয়েছেন, এই ভূমিকম্প কোনো ক্ষয়ক্ষতি ঘটায়নি। মাত্রা কম হওয়ায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভূমিকম্পের কারণ হলো ইরানের জাগরোস পর্বতমালা এবং আরব ও ইউরোপীয় টেকনোটিক প্লেটের চাপ। এই চাপ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের নিচে থাকা ফল্টগুলোকে পুনরায় সক্রিয় করতে পারে, যার ফলে মাঝে মাঝে ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে, পূর্ববর্তী কয়েকদিন ধরে চলমান খারাপ আবহাওয়ার কারণে প্রদেশটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে আজ বুধবার পর্যন্ত প্রাদেশিক সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD