Logo

এবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩
এবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর তামান বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য রপ্তানিতে ব্যবহৃত এই বন্দরটি দেশটির জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

রাশিয়ার ক্রাসনোদার প্রদেশ-এ অবস্থিত তামান বন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করে প্রদেশটির গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ জানান, ড্রোন আঘাতে বন্দরের তেল সংরক্ষণাগার, গুদাম ও টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার গভীর রাতে তামানের পাশাপাশি কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আনাপা অঞ্চলের ইউরোভকা গ্রামেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এসব এলাকায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী তামান বন্দরে হামলার দায় স্বীকার করেছে। দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার অবকাঠামোগত সক্ষমতা দুর্বল করতে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD