Logo

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৩
মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। রোববার দেওয়া এক ঘোষণায় এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন। এদিন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

রয়্যাল কোর্ট জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে যেন নিকটস্থ আদালতকে অবহিত করেন।

বিজ্ঞাপন

এছাড়া যারা চাঁদ দেখার কার্যক্রমে অংশ নিতে আগ্রহী, তাদের সংশ্লিষ্ট আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আল্লাহর সন্তুষ্টি ও মুসলিম উম্মাহর কল্যাণের উদ্দেশ্যে এ কাজে সম্পৃক্ত হতে আগ্রহীদের উৎসাহিত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD