Logo

সৌদির বিভিন্ন স্থানে চাঁদ দেখার প্রস্তুতি চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৩
সৌদির বিভিন্ন স্থানে চাঁদ দেখার প্রস্তুতি চলছে
ছবি: সংগৃহীত

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে সৌদি আরব-এ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন স্থানে টেলিস্কোপসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে চাঁদ অনুসন্ধানের ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, চাঁদ দেখার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হাউতাত সুদাইরে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দল প্রস্তুত রয়েছে এবং চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে উপসাগরীয় দেশ ওমান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া-তে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দুটির কোথাও অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে উভয় দেশে আগামী বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশটির আকাশে পবিত্র রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদের মাঝে প্রথম দেশ হিসেবে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করে বলেছে, কাল বুধবার শাবান মাসের শেষ দিন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD