Logo

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৪
বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশে সম্প্রতি যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মমতা বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকে ভেবেছিল হয়ত সহিংসতা হবে, গন্ডগোল হবে। কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে কমিশনের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের দেখে শেখা উচিত।

ভারতের নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন হিসেবে আখ্যায়িত করে মমতার অভিযোগ, ‘আপনাদের এই থ্রেট কালচার পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে বুলডোজ করে দিয়েছে। এটা গণতন্ত্রকে খতম করার একটা চক্রান্ত। এমনকি রাজতন্ত্রেও এটা হয়নি।’

বিজ্ঞাপন

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও চারটি রাজ্যে এই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘আমি জীবনে অনেক কমিশন দেখেছি, কিন্তু এরকম তুঘলকি কমিশন আমি আর আগে কখনো দেখিনি। যিনি একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে। এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছে, প্রত্যেকটি রাজ্যের বিষয়েই হস্তক্ষেপ করছে। দেশের সংস্কৃতির ওপর তারা হুমকি হয়ে দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

এই মন্তব্যে ভারতের নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD