Logo

ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৫
ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী। মহড়া বুধবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় পাঠিয়েছে। জাহাজটি ১৬ ফেব্রুয়ারি সোমবার ভারতে পৌঁছেছিল।

বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ ৭০টি দেশ তাদের একটি বা একাধিক যুদ্ধজাহাজ মহড়ায় পাঠিয়েছে। ইন্দোনেশিয়ার ফ্রিগেট যুদ্ধজাহাজ কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ইমারাত এই মহড়ায় অংশ নিয়েছে। ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছে আইএনএস বিক্রান্ত।

বিজ্ঞাপন

মহড়া শুরুর আগে বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “এই মহড়া সামুদ্রিক ঐতিহ্য, আস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর ঐক্যের প্রতিফলন। বিভিন্ন পতাকাবাহী জাহাজ ও নৌ সেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের মহড়ার মূল থিম হলো সামুদ্রিক ঐক্য। সম্মিলিত নৌবাহিনীর সংকল্প সব বাধা অতিক্রম করতে পারে এবং এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা।”

তিনি আরও বলেন, “সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বজায় রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে। সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এই নীতির মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD