Logo

ট্রাম্প অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৪
ট্রাম্প অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের নির্দেশের পর অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। এটি প্রণীত হয়েছে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্ট ১৯৭৪–এর ১২২ ধারার ভিত্তিতে।

বিজ্ঞাপন

এ শুল্ক আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর কার্যকর থাকবে। ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্দেশনার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, আগের শুল্ক ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনা সম্ভব কি না তা অনুসন্ধান করতে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প আছে। এসব ব্যবহারে আমরা আরও বেশি অর্থ আদায় করতে পারব এবং আরও শক্তিশালী হবো।”

বিজ্ঞাপন

এর আগে, ২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইপিএ)–এর আওতায় নতুন শুল্কনীতি ঘোষণা করেছিলেন। এর অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ এবং ‘পাল্টাপাল্টি শুল্ক’ আরোপ করা হয়। এর ফলে গত এক বছরে যুক্তরাষ্ট্র শুল্ক থেকে প্রায় ১৩.৩৫ হাজার কোটি ডলার আয় করেছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আইইপিএ–কে বিধি বহির্ভূতভাবে ব্যবহার করেছে। ফলে এই শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এই অবৈধ শুল্ক থেকে উপার্জিত অর্থের ভাগ্য নির্ধারণ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি নিম্ন আদালত বা আন্তর্জাতিক বাণিজ্য আদালতের নজরেই আসতে পারে।

বিজ্ঞাপন

তাদের মতে, যারা শুল্ক বাবদ অর্থ ফেরত চান, তাঁদেরকে আমেরিকার আদালতে মামলা করতে হবে। ইতিমধ্যেই হাজারের বেশি সংস্থা এই আইনি লড়াই শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শিগগিরই অন্য কোনো আইনের আওতায় দেশগুলোর ওপর আরোপিত শুল্ক পুনর্বহাল বা বাতিল করা হবে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD