Logo

কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৪
কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর শুক্রবার প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত–এ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। ২০২৫ সালের জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যও ছিল এই ঘাঁটি।

বাহরাইনে থাকা ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী–এর ৫ম ফ্লিট কার্যক্রম পরিচালনা করে। তবে এই দুই ঘাঁটি ছাড়া বাকি ছয়টি ঘাঁটি থেকে এখনও কোনো সেনা সরানো শুরু হয়নি। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এই আটটি ঘাঁটিতে মোট ৩০–৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছেন আমির সাঈদ ইরাভানি। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আগ্রাসী অভিযান শুরু করে, তবে মধ্যপ্রাচ্যের ঘাঁটি, সম্পদ ও অবকাঠামোকে ইরান ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে।

এই সতর্কবার্তার পরই পেন্টাগন কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর সার্বিক দায়িত্বে আছে মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। নিউইয়র্ক টাইমস যখন সেন্টকোমের সঙ্গে যোগাযোগ করে শুধুমাত্র কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে সেনা অপসারণের কারণ জানতে চায়, কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : নিউইয়র্ক টাইমস, আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD