Logo

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, আহত ৩০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৩
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, আহত ৩০
ছবি: সংগৃহীত

লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

লেবাননের সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও হতাহত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সত্যতা স্বীকার করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও রিয়াকের নির্দিষ্ট স্থাপনায় অভিযান চালানো হয়েছে, যা হিজবুল্লাহর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হত।

বিজ্ঞাপন

বিমান হামলার কয়েক ঘণ্টা আগে লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির এইন এল-হিলওয়েহ-এ ড্রোন হামলায় অন্তত ২ জন নিহত হন। আইডিএফ জানিয়েছে, শিবিরটি হামাসের গোপন কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। ২০২৫ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও হামলা থামেনি।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে ১০ হাজারের বেশি স্থল ও বিমান হামলায় অন্তত ১০৮ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৬ শিশু ও ২১ নারী রয়েছেন।

সূত্র: আলজাজিরা

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD