এবার বাহরাইন-কুয়েত-আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
প্রথম খবর আসে বাহরাইন থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
কুয়েত-এও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা আরবি বিভাগের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি-তেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বিস্ফোরণগুলোর ফলে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
সূত্র: আল-জাজিরা








