খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজ তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি নিহত হন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর। ওই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভি-র রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশটিতে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। এরপর থেকে ইরান দুজন সুপ্রিম লিডার পেয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের কাছে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।
সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের দায়িত্বও পালন করছিলেন।
সূত্র: বিবিসি








