Logo

খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ০৮:৫৯
খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ। এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি; তার শোকে পুরো জাতি মর্মাহত।’ বিবৃতিটি প্রকাশ করেছে বার্তাসংস্থা ফার্স নিউজ।

বাহিনীটি আরও বলেছে, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে তার শাহাদাত এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং জনগণের প্রতি তার আন্তরিক সেবার স্বীকৃতি।’

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত অপরাধীদের ছেড়ে দেবে না।’

বিজ্ঞাপন

এর আগে খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে তাসনিম ও ফার্স। আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স জানায়, শনিবার ভোরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD