খামেনির উপদেষ্টা শামখানি ও আইআরজিসি প্রধান পাকপুর নিহত: ইরান

তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও দেশটির প্রতিরক্ষা পর্ষদের সচিব আলী শামখানি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তাসংস্থা।
বিজ্ঞাপন
একই ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
ইরনার তথ্যমতে, ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের সময় তার পূর্বসূরি নিহত হওয়ার পর আইআরজিসি প্রধান হিসেবে দায়িত্ব নেন পাকপুর। কমান্ডার-ইন-চিফ হওয়ার আগে তিনি ১৬ বছর ধরে বাহিনীর স্থল শাখার নেতৃত্ব দিয়েছেন।
বিজ্ঞাপন
ইরান-ইরাক যুদ্ধ চলাকালে পাকপুর আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের নেতৃত্ব দেন।
অন্যদিকে, শামখানি দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকপুর ও শামখানি—দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








