ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত ওই হামলার পর তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করেছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল, ইরানের সাবেক মিত্র ও ইসরাইলের বর্তমান বন্ধু ভারত কোন দিকে অবস্থান নেবে। মার্কিন ও ইসরায়েলি পক্ষের দাবি অনুযায়ী, ভারত কি ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর জন্য বন্দরের অনুমতি দেবে, নাকি সংঘাতের বিরোধিতা করবে।
নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, ভারত মার্কিন নৌবাহিনীর বন্দরের ব্যবহার অনুমোদন দিচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে, সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা এ ধরনের বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে সতর্কতা জানাচ্ছি।”
বিজ্ঞাপন
এই কড়া অবস্থানের সময়, শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনা নজরে আসে। হামলার শিকার জাহাজটি ভারতের আয়োজিত সামরিক মহড়া শেষে ফেরার পথে আক্রান্ত হয়েছিল।
সূত্র: আলজাজিরা।








