মানুষ নয়, মুম্বাই মেট্রোর বড় পদে এবার নিয়োগ পেল বিড়াল

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। দীর্ঘদিন ধরে স্টেশনে ঘোরাফেরা করা এই বিড়ালটিকে চাকরি দেওয়ার জন্য যাত্রীরা রসিকতা করে দাবি তোলেন। বিষয়টি মেট্রো কর্তৃপক্ষও হাস্যরসের সঙ্গে গ্রহণ করে। যাত্রীদের সেই রসিকতায় সাড়া দিয়ে কর্তৃপক্ষ বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার’, যার বাংলা অর্থ ‘মুখ্য মার্জার আধিকারিক’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে থাকা কমলা, লালচে বা হলুদাভ লোমের একটি বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এক যাত্রী মজা করে বিড়ালটিকে একটি সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেওয়ার পর থেকেই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে স্টেশনটির পরিচিত মুখ হয়ে ওঠা এই বিড়ালটি এবার রসিকতার ছলেই মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডের সাংগঠনিক কাঠামোয় জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মেট্রো কর্তৃপক্ষকে উল্লেখ করে মজার একটি অনুরোধ জানান। তিনি লেখেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।’
বিজ্ঞাপন
এমএমএমওসিএল-ও বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করে এবং বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer) বা প্রধান বিড়াল কর্মকর্তা পদে নিয়োগ দেয়। এ বিষয়ে এমএমএমওসিএল লিখেছে, ‘এটি আমাদের চিফ ফেলাইন অফিসার। এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে। এখন পর্যন্ত এর কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।’
অন্য এক ব্যবহারকারী আরও মজা করে লিখেছেন, ‘আজ থেকে তাকে প্রধান ইঁদুর শিকারি হিসেবে নিয়োগ দেওয়া হলো।’ এভাবেই মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনের পরিচিত বিড়ালটি এখন যাত্রীদের কাছে শুধু আদরের প্রাণী নয়, রসিকতার ছলে মেট্রোর একজন কর্মকর্তাও হয়ে উঠেছে।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। অন্য এক ব্যবহারকারী আরও মজা করে লিখেছেন, ‘আজ থেকে তাকে প্রধান ইঁদুর শিকারি হিসেবে নিয়োগ দেওয়া হলো।’ এভাবেই মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনের পরিচিত বিড়ালটি এখন যাত্রীদের কাছে শুধু আদরের প্রাণী নয়, রসিকতার ছলে মেট্রোর একজন কর্মকর্তাও হয়ে উঠেছে।
বিজ্ঞাপন








