সীমিত বিমান চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার

ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যবর্তী চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে প্রায় এক সপ্তাহ ধরে ফ্লাইট বাতিল থাকলেও কাতার সীমিত আকারে বিমান চলাচল পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
বিজ্ঞাপন
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে এবং শুধুমাত্র উদ্ধারকারী ফ্লাইট ও প্রয়োজনীয় পণ্যবাহী বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগামী দিনে ফ্লাইটের সংখ্যা ও চলাচল নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বিজ্ঞাপন
কাতারের কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানি হামলার চেষ্টা ব্যর্থ করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবার দেশটি নয়টি ড্রোন আটক করেছে। এগুলো একটি জনবসতিহীন এলাকায় অবতরণ করানো হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








