ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান

ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। শনিবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবাহিনী ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে।
বিজ্ঞাপন
ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, নৌবাহিনী আমেরিকান ঘাঁটিসহ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি, কুয়েতে অবস্থিত একটি ঘাঁটি এবং ইসরায়েলে অবস্থিত একটি ‘কৌশলগত স্থাপনা’।
এর আগে সৌদি আরব জানিয়েছে, দেশটির একটি তেলক্ষেত্র এবং একটি বিমানঘাঁটির দিকে ছোঁড়া ছয়টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। ড্রোনগুলো দেশের দক্ষিণের বিস্তীর্ণ মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে, যেখানে বিপুল তেলের মজুত রয়েছে। এর মধ্যে শায়বাহ তেলক্ষেত্র বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল ইরানের হামলার মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।
এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বলেও জানানো হয়েছে। ইরানে হামলার আগে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনী তাদের সামরিক উপস্থিতি বাড়াতে এই ঘাঁটিকে ব্যবহার করেছিল।
বিজ্ঞাপন








