হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

পারস্য উপসাগরে হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকালে আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালি এলাকায় চলাচলরত ট্যাংকার ‘প্রিমা’কে আত্মঘাতী ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি এলাকায় চলাচল করায় ‘প্রিমা’ নামে একটি তেলবাহী জাহাজকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।
বিজ্ঞাপন
জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকাবাহী।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসন এবং ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে হরমুজ প্রণালিটি টানা অষ্টম দিন ইরানের কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে।
বিজ্ঞাপন








