Logo

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত, নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১৫:২৯
যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত, নিহত ৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে শুক্রবার (৬ মার্চ) প্রবল টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শক্তিশালী ঝড়ের কারণে অনেক বাড়িঘর এবং বড় স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্রাঞ্চ কাউন্টিতে ৩ জন এবং ক্যাস কাউন্টিতে ১ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় ঘূর্ণিঝড়ের তীব্রতায় ভবনের ছাদ উড়ে যাচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সাইনবোর্ড ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ক্যাস কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, অনেক এলাকায় বাড়িঘরের অবশিষ্ট ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

বিজ্ঞাপন

জাতীয় আবহাওয়া পরিষেবা টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণের মধ্যেই এই দুর্যোগ শুরু হয়। ঝড়ের কারণে কয়েক শত বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। বর্তমানে স্থানীয় উদ্ধারকারীদল ও প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ‘রাজ্য জরুরি অপারেশন সেন্টার’ চালু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD