Logo

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১৬:৫২
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র সাময়িক কিছু ছাড় দিলেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, এ বিষয়ে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার কারণে বৈশ্বিক জ্বালানি ও পরিবহন খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারেও পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে, যাতে সমুদ্রে আটকে থাকা রুশ তেল ভারতে বিক্রি করা যায়। তবে ভারতের সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানায়, রুশ তেল কেনার জন্য ভারত কোনো স্বল্পমেয়াদি ছাড়ের ওপর নির্ভরশীল নয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, রাশিয়া থেকে তেল কিনতে ভারত কখনোই কোনো দেশের অনুমতির ওপর নির্ভর করেনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও ভারত রুশ তেল আমদানি করছে এবং রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী।

ভারত আরও জানিয়েছে, স্বল্পমেয়াদি বিঘ্ন মোকাবিলার জন্য তাদের কাছে ২৫০ মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের মজুত রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে একই দিনে ভারতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৭ শতাংশ বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ আরও বাড়তে পারে এবং এর প্রভাব বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারেও পড়তে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD