Logo

হরমুজ প্রণালী ড্রোন হামলায় ডুবে গেছে আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৫:৫৮
হরমুজ প্রণালী ড্রোন হামলায় ডুবে গেছে আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ড্রোন হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ হয়েছেন।

বিজ্ঞাপন

ডুবে যাওয়া টাগবোটটির নাম মুসাফা, নিখোঁজ ৩ নাবিকই ইন্দোনেশিয়ার নাগরিক। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ৬ মার্চ। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, টাগবোটে বিস্ফোরক হামলা ঘটেছে।

আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। তবে এই ঘটনায় এখনও সংযুক্ত আরব আমিরাতের কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, টাগবোট হলো ছোটো কিন্তু শক্তিশালী সামুদ্রিক জাহাজ, যা বড় জাহাজ বা ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে পৌঁছে দেয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান কঠোর বিধিনিষেধ জারি করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচল করলে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD