Logo

ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৬:১০
ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন
ছবি: সংগৃহীত

চীন জানিয়েছে, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার মাঝে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না।

বিজ্ঞাপন

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “সরকার পরিবর্তনের পরিকল্পনা কোনো সমর্থন পাবে না। আমাদের মূল অবস্থান হলো ইরানসহ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত, না হলে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।”

ওয়াং বলেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এবং এটি কারও জন্যই ভালো নয়। শক্তি কোনো সমাধান দেয় না; সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষেরাই অঞ্চলের প্রকৃত মালিক, তাই বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক দেশগুলোরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বড় ধরনের মার্কিন সামরিক অভিযান হলেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম।

বিজ্ঞাপন

এই তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সেই দাবি প্রশ্নবিদ্ধ হয়েছে যে তিনি ইরানের নেতৃত্ব সরিয়ে নতুন নেতৃত্ব বসাতে পারবেন।

চীন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাও নিন্দা করেছে।

একইসঙ্গে ওয়াং ই আরও বলেন, “যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনা রয়েছে, তবু চীন ও রাশিয়ার সম্পর্ক দৃঢ় ও অটুট থাকবে।”

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD