Logo

কয়েক দিনের মধ্যেই ইরান যুদ্ধের অবসান হতে পারে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ, ২০২৬, ১০:৫৯
কয়েক দিনের মধ্যেই ইরান যুদ্ধের অবসান হতে পারে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ইরানের সঙ্গে চলমান সংঘাত কি চলতি সপ্তাহ বা কয়েক দিনের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরে ট্রাম্প বলেন, এমনটা হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, “আমি মনে করি এটি সম্ভব। ইরানের নেতৃত্বের কাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের দুই স্তরের নেতৃত্বও নিহত হয়েছে।”

বিজ্ঞাপন

তবে যুদ্ধের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: সিএনএন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD