Logo

ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর, গ্রেফতার ২০ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ, ২০২৬, ১৫:১৯
ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর, গ্রেফতার ২০ জন
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ইসরায়েলের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় প্রসিকিউটর অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সামরিক এবং নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে প্রেরণ করছিল। প্রসিকিউটরের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের চর হিসেবে কাজ করা কিছু ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রের বিস্তারিত তথ্য শত্রুদের কাছে পাচার করছিল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিচারিক আদেশের মাধ্যমে এই নেটওয়ার্কের ২০ সদস্যকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযান নতুন পর্যায়ে নিয়ে গেছে, যেখানে মাঠপর্যায়ের তথ্যদাতাদের মাধ্যমে নিরাপত্তা চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD