Logo

বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৪:১৯
বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ৪
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকায় একটি ভবনে বোমা হামলা চালানো হয়। ওই ভবনে একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করতেন বলে জানা গেছে। নিহত চারজন সেই ভবনের বাসিন্দা এবং গোষ্ঠীটির সদস্য ছিলেন।

এর আগে সোমবার রাতে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে হামলার পর দূতাবাস এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর জাদিরিয়া এলাকায় বিমান অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।

অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের সি-আরএএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD