Logo

মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৪:২৬
মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কোতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ওই দিনই একটি রুশ সামরিক বিমানে করে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন। তবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রুশ সংবাদমাধ্যম তাসও বিষয়টি নিয়ে যোগাযোগ করলে প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জানান, এ ধরনের প্রতিবেদনে তারা সাধারণত মন্তব্য করেন না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রীও প্রাণ হারান। মোজতবা খামেনি তখন আহত হন।

বিজ্ঞাপন

খামেনির মৃত্যুর পর মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রের বরাতে বলা হয়েছে, তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং সেটি প্রাণঘাতী নয়।

উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। দুই দেশ ২০২৪ সালে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD