Logo

ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে- মন্তব্য ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৩:১৬
ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে- মন্তব্য ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এই সপ্তাহেই শেষ না হলেও খুব বেশি দেরি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ‘খুব শিগগির’ যুদ্ধ শেষ হবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের দিকে ফিরবে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এই সংঘাতের অবসান হলে বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন, যুদ্ধ দীর্ঘায়িত হবে না এবং অল্প সময়ের মধ্যেই এর সমাপ্তি ঘটবে। ব্যক্তিগতভাবে তিনি এমন পদক্ষেপ নিতে অনিচ্ছুক ছিলেন বলেও উল্লেখ করেন, তবে পরিস্থিতির কারণে এটি তার দায়িত্বের অংশ হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। তিনি এই সামরিক অভিযানে অংশগ্রহণকে ইচ্ছাকৃত যুদ্ধ নয় বরং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

এই মন্তব্যগুলো প্রশাসনের যুদ্ধের সময়সীমা নিয়ে পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান দৃশ্যায়ন করছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

বিজ্ঞাপন

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD