ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ডোনাল্ড ট্রাম্প

চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে বিশ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েল কখনোই এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বিজ্ঞাপন
তবে ট্রাম্পের এক উপদেষ্টা দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কথাও বলেছেন ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার উপদেষ্টা ডেভিড স্যাক্সের সতর্কতাকে গুরুত্ব না দিয়ে বলেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে যাবে না।
বিজ্ঞাপন
ডেভিড স্যাক্স ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে এবং সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেওয়া উচিত।
নিজের ‘অল-ইন’ পডকাস্টে স্যাক্স জানান, সংঘাত কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়তে পারে, যা বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে। তার আশঙ্কা, দীর্ঘমেয়াদে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলে পারমাণবিক প্রতিক্রিয়ার সম্ভাবনাও বাড়তে পারে।








