ইরানের বাসিজ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের বাসিজ মিলিশিয়া ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
পোস্টে বলা হয়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী গতকাল তেহরানের কেন্দ্রস্থলে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ওই হামলায় গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।
বিজ্ঞাপন
দাবিটি সত্য হলে চলমান সংঘাতে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর একটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, গোলাম রেজা সোলাইমানির জন্ম ১৯৬৫ সালে। বাসিজ বাহিনীর মাধ্যমে ভিন্নমত দমনের অভিযোগে তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: আল-জাজিরা








