কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। মঙ্গলবার রাতে এ কম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১.৬ কিলোমিটার। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে।
বিজ্ঞাপন
কিউবার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সান্তিয়াগো দে কিউবা ও গুয়ানতানামো প্রদেশ থেকে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়ানতানামো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে।
এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
সূত্র: আল-জাজিরা








