Logo

ইসরায়েলের হামলায় নিহত আলি লারিজানি, নিশ্চিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১১:০৪
ইসরায়েলের হামলায় নিহত আলি লারিজানি, নিশ্চিত করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার রাতে তার ওপর এ হামলা চালানো হয়। হামলার পরপরই ইসরায়েল পক্ষ থেকে তার মৃত্যুর দাবি করা হলেও, প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত ৩টার দিকে ইরান এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

লারিজানির মৃত্যুর বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, যা প্রকাশ করেছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর আলি লারিজানি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছেন। দেশ ও জাতির সেবায় আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি ‘শাহাদাতের মর্যাদা’ লাভ করেছেন বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর কার্যত দেশের নেতৃত্বে আসেন লারিজানি এবং তার তত্ত্বাবধানেই চলছিল সামরিক কার্যক্রম। জানা যায়, খামেনি জীবিত অবস্থায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য লারিজানিকেই মনোনীত করে গিয়েছিলেন।

সূত্র: মেহের নিউজ, আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD