Logo

ইসরায়েলি হামলায় নিহত লারিজানি ও সোলাইমানির জানাজা আজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৫:৪৪
ইসরায়েলি হামলায় নিহত লারিজানি ও সোলাইমানির জানাজা আজ
ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের হত্যার দাবি করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন, অভিযানে আলী লারিজানিকে হত্যা করা হয়েছে।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অংশ নেন।

বিজ্ঞাপন

ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লারিজানি একসময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেন। পাশাপাশি তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকেও হত্যা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানে বিমান হামলা চালিয়ে ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা সোলাইমানিকে লক্ষ্য করা হয়। বাসিজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৬৫ সালে জন্ম নেওয়া সোলাইমানির বিরুদ্ধে বাসিজ বাহিনীর মাধ্যমে ভিন্নমত দমনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD