Logo

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৭:১৮
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠানো বার্তায় তিনি ঈদ মোবারক জানিয়ে বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণসহ তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

মোদী উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্বের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর সেই সংযমের পর আনন্দ ভাগাভাগির একটি বিশেষ উপলক্ষ।

তিনি বলেন, ঈদ আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনাও করেন তিনি।

বিজ্ঞাপন

বার্তায় দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD