Logo

কাতারে হামলা : বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৭:০১
কাতারে হামলা : বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে উত্তেজনা বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে দ্রুতগতিতে। ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে জ্বালানি স্থাপনায় আঘাতের পর এই ঊর্ধ্বগতি আরও ত্বরান্বিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানির দাম আরও বড় পরিসরে বাড়তে পারে।

বিজ্ঞাপন

তেলবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক তেল—ওমান ও দুবাই ক্রুড—ইতোমধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। তার মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অন্যান্য তেলের দাম ২০০ ডলারের কাছাকাছি পৌঁছানো সময়ের ব্যাপার হতে পারে।

তিনি আরও বলেন, অপরিশোধিত তেলের দাম কতটা বাড়বে, তা মূলত নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন অচল থাকে তার ওপর।

এদিকে, কাতারের প্রধান গ্যাসক্ষেত্রে হামলার প্রভাব ইউরোপীয় বাজারেও পড়েছে। সেখানে গ্যাসের দাম এক পর্যায়ে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ইউরোপের বেঞ্চমার্ক ডাচ টিটিএফ প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃহস্পতিবার একসময় ৭৪ ইউরোতে পৌঁছায়, যদিও পরে কিছুটা কমে আসে।

বিজ্ঞাপন

ইরানের ধারাবাহিক হামলায় বিশ্বের বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র কাতারের রাস লাফফান এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD