ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
হামলার সময় মধ্যাঞ্চল ও উপকূলীয় বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
একই দিনে ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কাতারের বৃহত্তম শিল্পাঞ্চলে ইরানের হামলা
বিজ্ঞাপন
তেল আবিব ছাড়াও জেরুজালেম ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেমে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংস করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র: আল জাজিরা, এএফপি।








