কাতারের বৃহত্তম শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার জেরে কাতারের বৃহত্তম শিল্পাঞ্চল রাস লাফফানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, শিল্পাঞ্চলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা কাজ করছেন। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে কাতার জানিয়েছিল, রাস লাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার পর যে আগুন লেগেছিল, তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কয়েক ঘণ্টা পরই আবারও একই শিল্পাঞ্চলে আগুন লাগার খবর নিশ্চিত করে দেশটি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








