Logo

ইরানের গ্যাসক্ষেত্রে আর হামলা চালাবে না ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৬:১৫
ইরানের গ্যাসক্ষেত্রে আর হামলা চালাবে না ইসরায়েল
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল আর ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালাবে না। তিনি ইসরায়েলের সাম্প্রতিক ওই অভিযানের সমালোচনাও করেছেন।

বিজ্ঞাপন

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ওই বড় গ্যাসক্ষেত্রে হামলা চালায়। তবে তার দাবি, পুরো স্থাপনার তুলনায় সামান্য অংশই এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প আরও জানান, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কাতারও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এবং হামলা সম্পর্কে তাদের কোনো পূর্বধারণাও ছিল না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ভুলভাবে কাতারের এলএনজি গ্যাস স্থাপনার একটি অংশে পাল্টা আঘাত করেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ভবিষ্যতে সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর কোনো ধরনের হামলা চালাবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD