Logo

ইরানের নিরাপত্তাপ্রধানকে হত্যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য: চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ, ২০২৬, ১৭:৩৮
ইরানের নিরাপত্তাপ্রধানকে হত্যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য: চীন
ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের বিরোধী অবস্থানেই রয়েছে চীন। রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলাকে তিনি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

গত মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আলী লারিজানি নিহত হন। পরদিন বুধবার গভীর রাতে ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করে, যা দেশটির বার্তাসংস্থা মেহের নিউজে প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর আলী লারিজানি শাহাদাত বরণ করেছেন। দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD